Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালতের গুরুত্ব নিয়ে রাণীশংকৈলে কর্মশালা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 20

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাজিদা বেগম বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামীণ জনগণের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে, অল্প সময়ে এবং স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। এতে একদিকে যেমন আদালতের মামলার জট কমে, অন্যদিকে সাধারণ মানুষ হয়রানি থেকেও মুক্তি পায়।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ এখনও গ্রাম আদালতের কার্যকারিতা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। গ্রাম আদালতকে আরও কার্যকর করতে এবং এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

ইউএনও আরও বলেন, গ্রামীণ পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা গেলে মানুষ ছোটখাটো বিরোধের নিষ্পত্তির জন্য থানা বা জেলা আদালতের পরিবর্তে গ্রাম আদালতের শরণাপন্ন হবে।

কর্মশালায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাহিম উদ্দিন, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি মোবারক আলী এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রাশেদা আক্তার (ইএসডিও)।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদসহ ওয়ার্ল্ড ভিশন, মানবকল্যাণ পরিষদ, ব্র্যাক, ইএসডিও ও সিডিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রাম আদালতের গুরুত্ব নিয়ে রাণীশংকৈলে কর্মশালা

প্রকাশের সময় : ০৪:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬