Dhaka ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

কোটালীপাড়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 104

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে বিএনপি নেতা ইউছুপ আলী দাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৩১ মে) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের বাহিরশিমুল গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযুক্ত মেহেদী হাসান ফয়সাল কোনেরবাড়ী গ্রামের হান্নান শেখের ছেলে। ইউছুপ আলী দাড়িয়া বাহিরশিমুল-কোনেরবাড়ী-বহলতলী মৎস্য সমবায় সমিতির সভাপতি এবং কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি।

ইউছুপ আলী দাড়িয়া অভিযোগ করে বলেন, বাহিরশিমুল এলাকার প্রায় ৪০০ বিঘা জমিতে গত চার বছর ধরে তারা মাছের ঘের পরিচালনা করে আসছেন। কয়েকদিন আগে মেহেদী হাসান ফয়সাল তার ঘেরের নৈশপ্রহরীর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি লোকজন নিয়ে ঘেরপাড়ের অফিসঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান।

ঘেরের নৈশপ্রহরী অমিত বাগচী বলেন, “শনিবার বিকেলে ফয়সাল কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ অফিসঘরে হামলা চালান। পরে ঘর ভাঙচুর করে আমাকে বের করে দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যান।”

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেহেদী হাসান ফয়সালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “ইউছুপ আলী দাড়িয়ার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৯:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬