Dhaka ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাহিদ রানার তোপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে জয়া আহসান ফরিদপুরে টিকটক মডেল বানানোর প্রলোভনে কিশোরীকে পতিতালয়ে বিক্রি প্রাথমিক শিক্ষকদের জন্য সতর্কবার্তা, নেতিবাচক পোস্টে ব্যবস্থার নির্দেশ পাংশায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক কালীগঞ্জে ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা মাদক সংশ্লিষ্টতায় জড়িত প্রমাণিত হলে ছাড় নয়: আইজিপি ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের সম্ভাব্য ৯৪ স্পট চিহ্নিত বাইক ও ব্যাটারি অটোরিকশা চালালেও দিতে হবে কর

কালীগঞ্জে ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 35

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা শাখা। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় উপজেলার ১১টি ইউনিয়নের মনোনীত প্রার্থীদের নাম জানানো হয়।

দলীয় সূত্র জানায়, স্থানীয় জনগণের মতামত ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে যোগ্য এবং জনবান্ধব ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং এলাকার উন্নয়নকে সামনে রেখেই এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী সুন্দরপুর ও দুর্গাপুর ইউনিয়নে মাওলানা আলীনুর রহমান, জামাল ইউনিয়নে মোস্তাফিজুর রহমান বাবলু, কোলা ইউনিয়নে মোক্তার হোসেন, নিয়ামতপুর ইউনিয়নে মাওলানা মনিরুজ্জামান মিঠু, সীমলা রোকনপুর ইউনিয়নে এরশাদ আলী, ত্রিলোচনপুর ইউনিয়নে শরিফুল ইসলাম, রায়গ্রাম ইউনিয়নে আশরাফ আলী, মালিয়াট ইউনিয়নে আহসান হাবিব, বারোবাজার ইউনিয়নে আরশেদ আলী পাতা, কাষ্টভাঙ্গা ইউনিয়নে আব্দুস সবুর মৃধা এবং রাখালগাছি ইউনিয়নে শফিকুল ইসলামকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে প্রার্থীরা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এদিকে প্রার্থী তালিকা প্রকাশের পর বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

প্রকাশের সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬