Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 95

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দুলুর দুই সংসার ছিল। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম নামে দুই ছেলে রয়েছে। জীবিত অবস্থায় দুলু প্রথম পক্ষের সন্তানদের নামে কিছু জমি লিখে দেন। পরে সেই জমির ভাগ দাবি করেন দ্বিতীয় পক্ষের সন্তানরা। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দুলু ও তার দুই ছেলে ভুট্টাখেতে কাজ করছিলেন। এ সময় দ্বিতীয় পক্ষের দুই ছেলে সেখানে গিয়ে জমি নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথা কাটাকাটির পর সংঘর্ষ শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম দুলুর মৃত্যু হয়। গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

প্রকাশের সময় : ০২:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬