Dhaka ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’

এপ্রিলের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ডলার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 144

চলমান এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৫৮ কোটি ডলার)। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রবাসী আয়ের প্রবাহ বেশ ইতিবাচক। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল বেশ ঊর্ধ্বমুখী। ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের শেষ দিকেও ইতিবাচক ধারা বজায় ছিল। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ এবং ডলারের বিনিময় হার বাজারমুখী করায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন, যার প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এপ্রিলের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ডলার

প্রকাশের সময় : ১০:১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬