Dhaka ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের বাড়ি যাওয়া হলো না মায়ের, ট্রাকচাপায় নিহত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 143

ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার বাসিন্দা।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে স্বামী মিজানুর রহমানের মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন শাম্মী। পথে আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে বলেও জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়ের বাড়ি যাওয়া হলো না মায়ের, ট্রাকচাপায় নিহত

প্রকাশের সময় : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬