Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের পাশে থাকার ঘোষণা তুরস্কের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 8

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। তিনি সৌদি যুবরাজকে বলেছেন, এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
হুথিদের হামলার মধ্যে তুরস্কের এই সমর্থনের ঘোষণা রিয়াদ ও আঙ্কারার প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।

গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত এই চুক্তিতে বলা হয়েছে, জোটের কোনো একটি সদস্যের ওপর হামলা হলে তা সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

ন্যাটো সদস্য তুরস্ক এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই চুক্তির লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধক্ষমতা জোরদার করা।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি আরবের পাশে থাকার ঘোষণা তুরস্কের

প্রকাশের সময় : ০৯:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬