Dhaka ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 4

নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বেজোড়া হাড়িপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেজোড়া হাড়িপাড়া গ্রামের শ্রীকৃষ্ণ মালি (৩২), তাঁর বাবার নাম শ্রী আশু মালি এবং শ্রী সুনিল মালি (৪৫), তাঁর বাবার নাম মৃত তোতা মালি।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬