কালীগঞ্জে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- প্রকাশের সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 1
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন করণীয়, উদ্ধার কার্যক্রম এবং হতাহত ব্যক্তিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
পরে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) মো. হুসাইন শওকত। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

























