Dhaka ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় চোলাই মদ ও চোরাই ছাগল উদ্ধার, গ্রেফতার ৪

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 6

নওগাঁর পত্নীতলায় পুলিশের পৃথক অভিযানে ১২ লিটার ৫০০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ ও চোরাই ছাগল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে মদসহ এবং ছাগল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানার আমলাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে অরুণ চন্দ্র বর্মন (৪২) নামে এক ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাঁর শয়নকক্ষের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৫০টি প্লাস্টিকের বোতল থেকে ১২ লিটার ৫০০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে মদ ছিল।

অন্যদিকে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকায় চোরাই ছাগল উদ্ধারে অভিযান চালিয়ে রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তাঁরা ওই এলাকার বাসিন্দা। তিনজন মিলে এক ব্যক্তির ছাগল চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় চোলাই মদ ও চোরাই ছাগল উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০৫:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬