গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকায় তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৬:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 20
রাজধানীর বনানী এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাখালী থেকে গাজীপুরগামী ভুঁইয়া পরিবহনের একটি বাস সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :






















