মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা নওগাঁয় ১১০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি কালুখালীর বড় কলকলিয়া বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ লিওনিড উল্কা আজ ও কাল রাতে প্রতি ঘণ্টায় দেশের আকাশে দেখা যাবে

বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো হাইকোর্টের সেই বিচারপতিকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 142

অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর জানিয়েছে, দুই সপ্তাহ আগে কুমিল্লায় ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে চিৎকার করতে থাকেন তিনি। একপর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করতে গিয়ে তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে যে বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সেখানে তাকে কোনো বিচারিক ক্ষমতায় রাখা হয়নি। শুধু তাই নয় কজলিস্টের তালিকাতেও রাখা হয়নি এই বিচারপতিকে।

বিচারিক পরিভাষা বাদ দিয়ে প্রশাসনিক পরিভাষায় এই ক্ষমতা কেড়ে নেয়াকে ওএসডিও বলা যায়।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিচারপতির বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

সেই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে বিচারপতি আব্দুল মান্নানের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন এপেক্স ক্লাবের সদস্যরা। এ সময় বিচারপতি বিষয়টি বুঝাতে চেষ্টা করলেও তারা পাল্টা কথা বলতে থাকেন।

এ সময় কয়েক বার ভুয়া ভুয়া স্লোগান শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত দেখে বিচারপতির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং একপর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো হাইকোর্টের সেই বিচারপতিকে

প্রকাশের সময় : ০১:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬