মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 0
ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল

সিঙ্গাপুর ০-৭ ব্রাজিলরায়ান ৬৫ মিনিটে ব্রাজিলের ছয় নম্বর গোলটি করার পর ক্যামেরায় ধরা পড়লেন কার্লো আনচেলত্তি। ভিআইপি বক্সে বসে চোখে সেই ভ্রকুটি রেখে হাত নেড়ে কিছু একটা বলছিলেন। দেখে মনে হলো না খুব একটা সন্তুষ্ট। কী আজব চাকরি! দল ছয় গোল করলেও উচ্ছ্বাস প্রকাশ করাটা ঝুঁকিপূর্ণ। এমনিতেই ব্রাজিলে কেউ কেউ তাঁর মুণ্ডুপাত করছেন।৭৪ মিনিটে আরও একটি গোল হলো। সেটি প্রীতি ম্যাচ বলে সিঙ্গাপুরের ‘বিশেষ’ অতিথিসেবা, অর্থাৎ আত্মঘাতী। নিজেদের জাতীয় স্টেডিয়ামে এশিয়ার দেশটি অনুচ্চারে যেন বুঝিয়ে দিল, শুধু ‘সেভেন আপ’ খেলে হবে না, খাওয়াতেও হবে।আগের ম্যাচে দুটি লাল কার্ড দেখা ব্রাজিলও যেন ভদ্রতা দেখিয়ে না করতে পারল না। তাতে পুনরাবৃত্তি ঘটে ১২ বছর আগের বিশ্‌কাপ সেমিফাইনাল ম্যাচেরই শেষ দিকের দৃশ্যের। সেই ম্যাচে ব্রাজিলের জালে ৭ গোলের পর জার্মানি আর গোলের চেষ্টা করেনি। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিল একেবারেই যে গোলের চেষ্টা করেনি, তা নয়। চাইলে আরও গোল দিতে পারত। সেটা না হওয়ায় বাধ্য হয়েই ফুটবলের ভাষায় বলতে হয়, গোল মিস করেছেন।সিঙ্গাপুর অবশ্য মিস করার সুযোগও বের করতে পারেনি। তাতে ‘মিনেরাইজ্জো ট্র্যাজেডি’র মতো হুবুহ কিছু একটা প্রতিপক্ষকে ফিরিয়ে দিতে না পারার দুঃখ পেতে পারে ব্রাজিল। এশিয়ার দেশটিকে ৭-০ গোলে হারিয়ে ব্রাজিলের বছর শেষ করার এ ম্যাচে প্রাপ্তি একটাই। জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন ভিনিসিয়ুস। দুই ম্যাচে মোট ৫ গোল করা ভিনিকে ফিরে পাওয়া নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের একমাত্র প্রাপ্তিও।বিস্তারিত আসছে…।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল

প্রকাশের সময় : ০৬:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬