মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 2
গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের মনোনয়নে এগিয়ে আছেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীরা। তবে পল ম্যাককার্টনি, ম্যাডোনা, দ্য রোলিং স্টোনস ও প্রয়াত ডলি পার্টনের মতো সংগীতজগতের কিংবদন্তিরাও পেয়েছেন উল্লেখযোগ্য স্বীকৃতি।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ গায়িকা ও গীতিকার রে। তার ঝুলিতে আছে ১১টি মনোনয়ন। এর পরেই আছেন স্পেনের সংগীতশিল্পী রোসালিয়া, পেয়েছেন নয়টি মনোনয়ন। লোকো সংগীতশিল্পী এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো ও ফোবি ব্রিজার্স পেয়েছেন সাতটি করে মনোনয়ন।

এ ছাড়া ব্রুনো মার্স, লিওন থমাস ও গত বছরের সেরা নবাগত শিল্পী অলিভিয়া ডিন পেয়েছেন ছয়টি করে মনোনয়ন।

এবারের আসরে নতুন ইতিহাস গড়েছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া এই সংগীতশিল্পীর মোট মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পাওয়ায় এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি। একই সঙ্গে হুলু ও ডিজনি প্লাসে দেখা যাবে অনুষ্ঠানটি।

নিচে উল্লেখযোগ্য কয়েকটি বিভাগের মনোনয়ন তালিকা দেওয়া হলো।

বর্ষসেরা অ্যালবাম: ফোবি ব্রিজার্সের ‘লস্ট উইকেন্ড’, অলিভিয়া ডিনের ‘দ্য আর্ট অব লাভিং’, এলা ল্যাংলির ‘ড্যান্ডেলিয়ন’, ব্রুনো মার্সর ‘দ্য রোমান্টিক’, রে-এর ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’, অলিভিয়া রদ্রিগো ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’, রোসালিয়ার ‘লাক্স’, টেইলর সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

প্রকাশের সময় : ০৬:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬