রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

‘দুই মাস পর ছেলের আজ বাড়ি আসার কথা, এলো লাশ’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 27

দুই মাস পর ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন মা। কথা ছিল, রবিবার বাড়ি ফিরবেন ছেলে শাকিব বসুনিয়া। কিন্তু অপেক্ষার অবসান হলো ভিন্নভাবে; বাড়িতে ফিরল তাঁর নিথর দেহ। অন্যের বিপদে এগিয়ে গিয়ে প্রাণ দিতে হলো শাকিব ও তাঁর সহকর্মী মুকুল ইসলামকে। বাসে থাকা এক প্রতিবেশীর সমস্যার কথা শুনে তারাগঞ্জে ছুটে গিয়েছিলেন তাঁরা। সেখানে বাসের দরজায় ধস্তাধস্তির মধ্যে দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শাকিব বসুনিয়ার বয়স ২২ বছর। তিনি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার লোকমান বসুনিয়ার ছেলে। একই এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ছিলেন তাঁর সহকর্মী।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বসুনিয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পরিবারের সদস্যরা জানান, মুকুল ও শাকিব দীর্ঘদিন ধরে কুমিল্লায় নির্মাণশ্রমিকের কাজ করতেন। প্রায় দুই মাস আগে তাঁরা সেখানে কাজ করতে যান। শনিবার রাতে বাড়ি ফেরার প্রস্তুতি নেন শাকিব। যাত্রার খরচ না থাকায় স্ত্রী খুশী বেগমের কাছে এক হাজার টাকা চান। পরে স্ত্রী বিকাশের মাধ্যমে টাকা পাঠালে মুকুলসহ কয়েকজনকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথে বাস কাউন্টারে তাঁদের সঙ্গে একই এলাকার প্রতিবেশী আতিক ইসলামের দেখা হয়। পাঁচজন শ্রমিক একটি বাসে এবং আতিক সায়মন এক্সক্লুসিভ পরিবহনের অন্য একটি বাসে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন।

রবিবার ভোর ৬টার দিকে শাকিব, মুকুলসহ তাঁদের তিন সহকর্মী সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস থেকে নামেন। বাড়ি যাওয়ার জন্য অটোরিকশার অপেক্ষায় থাকার সময় আতিক মুঠোফোনে শাকিবকে সেখানে অপেক্ষা করতে বলেন। পরে নিজের বাসে সমস্যার কথা জানিয়ে তাঁদের তারাগঞ্জ বাজারে যেতে বলেন।

এরপর শাকিব ও মুকুল অটোরিকশায় করে তারাগঞ্জে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা বাসের দরজায় আতিকের সঙ্গে হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। পরিস্থিতি সামাল দিতে দুজন বাসের ভেতরে ওঠার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় বাসের হেলপার ও সুপারভাইজার তাঁদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার পাঁচজন কুমিল্লার ময়নামতি থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী আতিকের সঙ্গে তাঁদের দেখা হয়। আতিকের কাছে তিন লাখ টাকা ছিল বলে তিনি জানতে পেরেছেন। পরে আতিক বাসে ঝামেলার কথা জানিয়ে শাকিবকে তারাগঞ্জে যেতে বলেন। সেখানে গিয়ে বাসের দরজায় ধস্তাধস্তি দেখে শাকিব ও মুকুল এগিয়ে যান। একপর্যায়ে তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

শাকিবের মা সোবেজা খাতুন বলেন, দুই মাস পর ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ছেলের বদলে বাড়িতে এসেছে তাঁর লাশ। ছেলের কী অপরাধ ছিল, কেন তাঁকে এভাবে প্রাণ দিতে হলো—এমন প্রশ্ন তুলে তিনি হত্যার বিচার দাবি করেন।

শাকিবের স্ত্রী খুশী বেগম জানান, দুই মাস আগে কাজের জন্য বাড়ি ছেড়েছিলেন তাঁর স্বামী। শনিবার রাতে বাড়ি ফেরার কথা জানিয়ে ফোন করেন তিনি। হাতে টাকা না থাকায় এক হাজার টাকা বিকাশে পাঠান স্ত্রী। পরদিন স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় থাকলেও সকালে তাঁর মৃত্যুর খবর পান। ছোট সন্তানকে নিয়ে এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

ঘটনার সময় নিহতদের সঙ্গে থাকা সহকর্মী কাওসার ইসলাম বিজয় জানান, তাঁরা চারজন একটি বাসে এবং আতিকুল ও হাসানুর অন্য বাসে ছিলেন। শনিবার রাত ৮টার দিকে তাঁদের বাস ছেড়ে যায়। রবিবার সকালে সৈয়দপুরে নামার পর আতিকুল ফোন করে ঝামেলার কথা জানান। প্রথমে অপেক্ষা করতে বললেও পরে তারাগঞ্জে যেতে বলেন। সেখানে পৌঁছে তাঁরা বাসের দরজায় ধস্তাধস্তি দেখতে পান। এরপর শাকিব ও মুকুল এগিয়ে গেলে তাঁদেরও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আতিকুল একটি ভবন নির্মাণের কাজ নিয়েছিলেন বলে শুনেছেন তিনি। তবে তাঁর কাছে টাকা ছিল কি না, তা নিশ্চিত নন।

মুকুলের চাচি সালমা খাতুন বলেন, মুকুল ভালো ছেলে ছিলেন। দরিদ্র পরিবারের এই সদস্যের হত্যার বিচার দাবি করেন তিনি। একই সঙ্গে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সামিদুল্লা সরকার জানান, মুকুলের বাবা মহুবার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় টাকা-পয়সার কোনো বিষয় উল্লেখ করা হয়নি। তবে এ নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসচালক মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। আজির সুজালপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। শফিক বীরগঞ্জের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত জয়নালের ছেলে।

ওসি আরও বলেন, গ্রেফতার দুজনের কাছ থেকে তিন লাখ টাকা উদ্ধারের তথ্য পাওয়া যায়নি। টাকার বিষয়টি সামনে আসায় সেটিসহ ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘দুই মাস পর ছেলের আজ বাড়ি আসার কথা, এলো লাশ’

প্রকাশের সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬