গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ):
- প্রকাশের সময় : ০৮:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 48

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, সার্বিক কার্যক্রম ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন দুদকের কর্মকর্তারা। এ সময় হাসপাতালটিতে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।
Tag :






















