নওগাঁর পত্নীতলায় হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- প্রকাশের সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 118
পত্নীতলা থানা পুলিশের পৃথক দুই অভিযানে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে হিরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (২১ এপ্রিল) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে মামুদপুর (চৌধুরীপাড়া) এলাকার মালতী চৌধুরী (৬২) নামে এক নারীকে তার হেফাজতে থাকা ৩ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। একই অভিযানে ছোট চাঁদপুর এলাকার মো. আব্দুল বারী (৩৬) নামে অপর এক মাদক বিক্রেতাকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীরা বর্তমানে তাদের কৌশল পরিবর্তন করে নারী ও শিশুদের ব্যবহার করার চেষ্টা করছে। অল্প টাকার লোভে অনেকেই না বুঝে এসব ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকের কুফল সম্পর্কে সমাজের সব স্তরের মানুষকে সচেতন করতে হবে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

























