Dhaka ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 32

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

তার মতে, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে, যার কারণে ইউরেনিয়াম পুনরুদ্ধার আরও জটিল হয়ে পড়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওই সামরিক অভিযানের সময় ইরানের পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়। ফলে এখন এসব উপাদান উদ্ধার বা পুনরুদ্ধার করতে হলে দীর্ঘ সময় ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ২০২৫ সালের জুনে জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। এ মাত্রা ৯০ শতাংশে উন্নীত হলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।

এর কিছুদিন পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালিত হয়। টানা সামরিক অভিযানে ইরানের পারমাণবিক অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ইউরেনিয়াম মজুদের পুরো নিয়ন্ত্রণ এখনো পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে : ট্রাম্প

প্রকাশের সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬