গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 107
রাজবাড়ীর কালুখালীতে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় ও রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল ১০ টা থেকে ১২.৩০ পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । বৃত্তি পরীক্ষায় মোট ১১০১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র দুটি পরিদর্শন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান।
কেন্দ্র পরিদর্শনকালে ইউএনও মো: মেজবাহ উদ্দিন বলেন, উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র দু’টি নকলমুক্ত রাখার জন্য কঠোর নজরদারীতে রাখা হয়েছে। পরিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবারের বৃত্তি পরীক্ষায়।
Tag :

























