Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজাসহ আটক আরও একজন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 9

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের অনুপমপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ উপজেলার অনুপমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবনের দায়ে দুইজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় আরও একজনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ১ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় পাঠানো হয়েছে।

অভিযানের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) এলাকার একটি ফিলিং স্টেশনও তদারকি করেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে যথাযথ নিয়ম মেনে তেল বিতরণের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সড়ক আইন লঙ্ঘনের দায়ে আরও দুইজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজাসহ আটক আরও একজন

প্রকাশের সময় : ১০:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬