Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 56

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুর খননের সময় প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম তার পুরাতন পুকুর খননকালে মাটি থেকে পাথর সদৃশ একটি রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি শত বছরেরও বেশি পুরোনো হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে। সরকারি নিয়মনীতি অনুসরণ করেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬