শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশার হালদার পাড়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সাদ, ফিরতে লাগবে লম্বা সময় জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক জনবল সংকটে ঝিনাইদহের কৃষি বিভাগ, ৩৩২ পদের ১০০টিই শূন্য নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ৮০ হাজার কোটি টাকার সাম্রাজ্য! রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ‘অজেয় রেকর্ড’ ধরে রাখতে পারবে বাংলাদেশ? ‘রোকযানা’ কি বাস্তবের নারী?কী বলেছিলেন সাহেদ শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

সকলে মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই : এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 157

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ জন্য আমাদের যার যার অবস্থান থেকে সততার সহিত কাজ করতে হবে।

আজ বুধরার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজে বাংলা নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমাদের সবাই মিলে মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না।আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তা ছাড়া অভিভাবকদের আরো সচেতণ হতে হবে।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন,আমাদেরকে কৃষি কাজে মনোযোগী হতে হবে।বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে।আমি সরকারের একজন সংসদ সদস্য হিসেবে এ এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নে পাশে থাকবো।

কাজী মন্টু কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পহেলা বৈশাখের আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, কলেজটির পরিচালনা পরিষদের সদস্য কাজী অমিত মাহমুদ,আবুল বশার হাওলাদারসহ শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সকলে মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই : এস এম জিলানী

প্রকাশের সময় : ০৪:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬