Dhaka ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলা কারাগারে পহেলা বৈশাখ উদযাপন

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৫:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 149

নওগাঁ জেলা কারাগারে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে কারাগারটি নতুন সাজে সজ্জিত করা হয় এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের (আইজি প্রিজন) নির্দেশনায় দেশের অন্যান্য কারাগারের মতো নওগাঁ জেলা কারাগারেও এ আয়োজন করা হয়। অতীতে এ ধরনের আয়োজন কারাগারে দেখা না গেলেও বর্তমান উদ্যোগে বন্দিদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উদযাপন উপলক্ষে কারাগারের ভেতরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে বন্দিরা অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। সকালের খাবারে ছিল পান্তা ভাত, ইলিশ ও আলু ভর্তা। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, গরু ও খাসির মাংস, ডিম, মিষ্টান্ন, পান-সুপারি ও কোমল পানীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায়, জেলার মো. শাহারিয়ার আলম চৌধুরী, ডেপুটি জেলার মো. আব্দুর রবসহ কারা কর্তৃপক্ষের অন্যান্য সদস্যরা।

জেল সুপার রত্না রায় জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বন্দিদের জন্য উন্নত খাবারসহ সব ধরনের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ জেলা কারাগারে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশের সময় : ০৫:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬