Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের বিভেদ নয়, সবার অংশগ্রহণে দেশ এগিয়ে যাবে: সংস্কৃতিমন্ত্রী ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রুপ আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি মেরিলের সেই বিজ্ঞাপন নামিয়ে দিল পৌর প্রশাসন অতিথিদের ফুলের পরিবর্তে গাছ উপহার দিন: উপদেষ্টা তিতুমীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ পাড়ি দেওয়া চার জাহাজ নিয়ে যা জানা গেল

নওগাঁর মান্দায় নতুন আঙ্গিকে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 59

নওগাঁর মান্দা উপজেলায় সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

মঙ্গলবার সকালে কামারকুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনের সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় দেশীয় ঐতিহ্যের নানা উপাদান উপস্থাপনের মাধ্যমে বাঙালির সমৃদ্ধ সংস্কৃতির বহুমাত্রিক দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়। এসব আয়োজনে অংশ নিয়ে সকল বয়সী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নববর্ষ উপলক্ষে অংশগ্রহণকারীরা অতীতের গ্লানি ভুলে উন্নয়ন, সম্প্রীতি ও আগামীর সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় নতুন আঙ্গিকে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

প্রকাশের সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬