Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 661

নওগাঁর মান্দা উপজেলায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন ও ১ নম্বর ভাঁরশো ইউনিয়নের বিলউৎরাইল ও ঠাকুরমান্দা বিলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এ খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম, ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি, মাছ চাষের সুযোগ সৃষ্টি এবং বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, খরা মৌসুমে কৃষকরা সেচের সুবিধা পেয়ে সহজে বিভিন্ন ফসল আবাদ করতে পারবেন, যা এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু

প্রকাশের সময় : ০৪:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬