গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে দুই বাসের মাঝখানে পড়ে হকার নিহত
কালীগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 26
ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝখানে পড়ে উসমান আলী নামে এক হকার নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উসমান বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি করে পণ্য বিক্রি করতেন। বিকেলে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আরেকটি বাস এলে মাঝে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাঈম লাজুক বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকে মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন।”
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Tag :























