Dhaka ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৫ জনের সাজা, ভ্রাম্যমাণ আদালতের রায়

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 42

নওগাঁ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার ১১টি উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এর অংশ হিসেবে মহাদেবপুর ও পত্নীতলা থানা এলাকায় পৃথক অভিযানে মাদকসহ পাঁচজনকে আটক করা হয়।

১১ এপ্রিল সকালে মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও দুইজন মাদকসেবীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭০-৮০ লিটার তরল মাদক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সময়ে পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ভূতপাড়া গ্রামে থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মো. নুরুজ্জামান ওরফে ছোটন (৩৬) এবং মো. আব্দুল খালেক (৩৫)-কে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক সম্পূর্ণ নির্মূল করা কঠিন হলেও এর নিয়ন্ত্রণে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকসেবী ও ব্যবসায়ীর কোনো পরিচয় বিবেচ্য নয়—অপরাধ করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ প্রভাব যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং অধিকাংশ অপরাধের পেছনে মাদক সংশ্লিষ্টতা রয়েছে। শুধু পুলিশের পক্ষে এটি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৫ জনের সাজা, ভ্রাম্যমাণ আদালতের রায়

প্রকাশের সময় : ০২:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬