Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় হরিজন ও নুনিয়া সম্প্রদায়ের সঙ্গে পুলিশ সুপারের সভা

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৭:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 146

নওগাঁয় প্রথমবারের মতো হরিজন ও নুনিয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় পুলিশ সুপারের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের কুফল নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিতদের নানা সমস্যা শোনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার মো. মুসফিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ও ডিবি ওসি মো. হাসিবুল্লাহ হাবিব। সভা পরিচালনা করেন সদর থানার তদন্ত ওসি প্রদীপ ব্যানার্জী।

হরিজন সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব তুলসি বাঁশফোর ও সাংগঠনিক সম্পাদক চন্দন। এছাড়া শিশুদের মধ্যে পরী হরিজন ও সাগরিকা হরিজন কবিতা আবৃত্তি করেন। পরে পুলিশ সুপার তাদের পুরস্কার প্রদান করেন।

তুলসি বাঁশফোর বলেন, তারা মাদক ব্যবসা বা সেবনকে সমর্থন করেন না। সম্প্রতি তাদের সম্প্রদায়ের দুই যুবকের মাদক সেবনে মৃত্যু হওয়ায় তারা গভীরভাবে মর্মাহত। এছাড়া স্বল্প বেতন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বঞ্চনার বিষয়টিও তুলে ধরেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদকের কারণে পারিবারিক ও সামাজিক অপরাধ বাড়ছে। তিনি সবাইকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে কেউ যদি হরিজন বা নুনিয়া পরিচয়ে কাউকে হেয় করে বা কটূক্তি করে, তাহলে তাৎক্ষণিকভাবে থানায় জানাতে হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাকরির ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সভায় উপস্থিত হরিজন ও নুনিয়া সম্প্রদায়ের লোকজন জানান, নওগাঁর ইতিহাসে এই প্রথম কোনো পুলিশ সুপার তাদের সঙ্গে এমন মতবিনিময় করেছেন। এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় হরিজন ও নুনিয়া সম্প্রদায়ের সঙ্গে পুলিশ সুপারের সভা

প্রকাশের সময় : ০৭:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬