Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট নিরসনে ইউএনওর তদারকি

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ):
  • প্রকাশের সময় : ০৭:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 120

ঝিনাইদহের কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট নিরসনে বিভিন্ন পেট্রোল পাম্পে তদারকি চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলার পেট্রোল পাম্পগুলো পরিদর্শন করা হয়। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে তেল সরবরাহ না করার নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত তেল বিক্রি না করা এবং কোনোভাবেই অবৈধ মজুদ না করার জন্য পাম্প মালিকদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেউ অবৈধভাবে তেল মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া অবৈধ মজুদের বিষয়ে কোনো তথ্য থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট নিরসনে ইউএনওর তদারকি

প্রকাশের সময় : ০৭:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬