গুরুত্বপূর্ণ সংবাদ:
মোবারকগঞ্জ চিনিকল আকস্মিক পরিদর্শনে এমপি আবু তালিব
কালীগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ১২:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 213
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব আকস্মিকভাবে মোবারকগঞ্জ চিনিকল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা ওলিউর রহমান।
এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনের শুরুতে সংসদ সদস্য শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি সুগার মিলের কর্মকর্তাদের সঙ্গে রেস্ট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে মিলের সার্বিক কার্যক্রম, উৎপাদন পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
পরিদর্শন শেষে এমপি আবু তালিব সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Tag :

























