Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এমপি টিপুর বিরুদ্ধে মানহানিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 41

নওগাঁর মান্দা উপজেলায় নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে কথিত মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় মান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি এমপি ডা. ইকরামুল বারী টিপুর রাজনৈতিক কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমপি টিপুর মানহানি করার চেষ্টা করছে। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা বিএনপির ভেতরেই থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং অতীতে ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে কাজ করেছে।

বক্তারা আরও বলেন, কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও দখলদারির মতো কর্মকাণ্ডে জড়িত, যা দলের সুনাম নষ্ট করছে। তাদের দ্রুত দল থেকে বহিষ্কার করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। তারা বলেন, একটি চিকিৎসা চেম্বারকে ‘টর্চার সেল’ হিসেবে উপস্থাপন করে জনপ্রিয় এই সংসদ সদস্যের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, প্রভাষক মোস্তাফিজুর রহমান ফিরোজ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক, কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, মহিলা দলের সভাপতি নার্গিস জাহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বক্তারা ‘কুচক্রী ও ষড়যন্ত্রকারী’দের মান্দায় অবাঞ্ছিত ঘোষণা করেন এবং দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমপি টিপুর বিরুদ্ধে মানহানিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬