সরকারি সফরে চীন যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন খান
- প্রকাশের সময় : ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 134
মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান সরকারি সফরে চীন যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে প্রস্তাবিত ২০ সদস্যের প্রতিনিধি দলের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করা হয়, যা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে পাঠানো হয়েছে। ওই তালিকায় ১৬ নম্বরে রয়েছেন মনোয়ার হোসেন খান।
প্রতিনিধি দলের সদস্যরা সফরকালে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং রাজনৈতিক শিষ্টাচার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এ সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতা, উপদেষ্টা ও বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
দলীয় নেতারা মনে করছেন, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।

























