Dhaka ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় চাঁদার দাবিতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

এ কে আজাদ, রাজবাড়ী:
  • প্রকাশের সময় : ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 123

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের জলিলপাড়া গ্রামে চাঁদার দাবিতে এক প্রবাসীর স্ত্রীকে মারধর ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, একই এলাকার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম শেখ এবং দিলিপ খন্দকারের ছেলে সামসুলসহ চারজন তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন।

তিনি জানান, সর্বশেষ গত ৩ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বাকি টাকা দ্রুত পরিশোধ না করলে পথে-ঘাটে নাজেহাল করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্ত আব্দুল আলিম শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওই নারীকে এলাকার পরিবেশ নষ্ট না করার জন্য সতর্ক করা হয়েছিল।”

এ বিষয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় চাঁদার দাবিতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬