Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিংকারী তরুণ গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 150

নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নওগাঁ শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় এক অজ্ঞাতনামা তরুণ মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করে এবং ছাত্রীটির শরীরে স্পর্শ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর থেকে ওই ছাত্রী ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং স্কুলে না যাওয়ার কথাও জানান। বিষয়টি জানাজানি হলে নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত ও দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে। পরে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত মো. গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় ঘটনার সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেল ও অভিযুক্তের পরিধেয় শার্ট জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পাশাপাশি, অতীতেও সে একাধিক স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির মতো অপরাধে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, সড়কে ইভটিজিং কিংবা শিক্ষার্থীদের শ্লীলতাহানির মতো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতারের খবরে শহরজুড়ে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে শিক্ষার্থীদের পরিবার পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিংকারী তরুণ গ্রেফতার

প্রকাশের সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬