ঝিনাইদহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবিতে র্যালি
- প্রকাশের সময় : ১০:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 121
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবিতে ঝিনাইদহে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে তামাকবিরোধী নারী জোটের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে বিদ্যমান অধ্যাদেশকে দ্রুত আইনে রূপান্তর করে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান তারা।
এছাড়াও তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

























