Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

কালুখালীতে মোবাইল কোর্টের অভিযান, দুই মাংস ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 190

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাংস ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন রতনদিয়া বাজারের মাংস মার্কেটে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৩৮ অনুযায়ী দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় আলম কসাইকে ৫ হাজার টাকা এবং বাবলু কসাইকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে মোবাইল কোর্টের অভিযান, দুই মাংস ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬