Dhaka ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবকে সংবর্ধনা

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 187

ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকসেদ আলী কলেজে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুবকর বিশ্বাস মকসেদ আলী কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত আধুনিক কালীগঞ্জ গড়ে তুলতে চাই। এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউ যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে, সে আমার সন্তান হলেও কোনো ছাড় পাবে না।” তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির বাবুল আক্তার, এলডিপি নেতা আশরাফুল ইসলাম, সেক্রেটারি মিলন হোসেন, ৪ নম্বর নিয়ামতপুর ওয়ার্ড সেক্রেটারি সৈয়দ মাজেদুর রহমান, মাওলানা আকবর আলী, টিটো, নওশার আলী, আব্দুল রাজ্জাক, ইসমাইল, আব্দুল হাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি শাহজাহান আলী, আল আমীন, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবকে সংবর্ধনা

প্রকাশের সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬