Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 249

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন।

আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী অধিকার রক্ষা ও তাদের অগ্রযাত্রা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক‑শিক্ষার্থী, সাংবাদিক এবং নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের সময় : ০৫:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬