Dhaka ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

রাজবাড়ীতে মহিলা পরিষদের নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 222

‘বৈষম্য রুখব, প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব’ স্লোগানে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূরি আয়োজন করা হয়।

শুরুতে রাজবাড়ী জেলা শহরের পান্না চত্ত্বরে অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে এসে একত্রিত হন সংগঠনটির নেতাকর্মীরা।

পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের প্রধান সড়ক পথে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে দিবসটি উপলক্ষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাড. দেবাহুতী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, বাংলাদেশের কমিউস্টি পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ ধীরেন্দ্রনাথ দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর সাহাদত হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মহিলা পরিষদের নারী দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬