Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ–৪ আসনে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 163

ঝিনাইদহ–৪ আসনের ৯নং বারবাজার ইউনিয়ন-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বারবাজার ইউনিয়নে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

ইফতার-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক কালীগঞ্জ গড়ে তুলতে চান তারা। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খান শাহজাহান আলী, মাওলানা আকবার আলী, আল আমীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ–৪ আসনে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬