Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশনায়ক তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান—এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 154

গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের দেশপ্রেমকে কাজে লাগিয়ে একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান প্রতিদিন সকাল ৯টায় তার দপ্তরে উপস্থিত হন এবং নিয়মিতভাবে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের বিষয়ে খোঁজখবর রাখেন। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী আরও বলেন, গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন বর্তমানে জাতীয়তাবাদী দলের দখলে রয়েছে। ফলে এ জেলার উন্নয়নে আর কোনো বাধা থাকবে না। এখানকার মানুষ উন্নয়নের কোনো সুযোগ থেকে বঞ্চিত হবে না। তিনি জানান, ইতোমধ্যে কোটালীপাড়া–টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে দেশনায়ক তারেক রহমানের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং গোপালগঞ্জবাসী কোনো দিক থেকেই বঞ্চিত হবে না—এমন আশ্বাস তিনি পেয়েছেন।

কোটালীপাড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকার বিভাগ ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি যোগাযোগ করেছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে কোটালীপাড়া উপজেলায় প্রায় ৬০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে, যা আগামী জুন মাসের মধ্যেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সঙ্গে কথা বলে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর শূন্য পদসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশনায়ক তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান—এস এম জিলানী

প্রকাশের সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬