Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায় ৭ হাজার টাকা

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149

কালীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কালীগঞ্জ পৌর এলাকা ও বারোবাজার ইউনিয়ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন অভিযোগে সর্বমোট ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়া ছালাভরা থেকে সুন্দরপুর দুর্গাপুর সড়কে মাটি ফেলার কারণে সড়ক অপরিচ্ছন্ন হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সড়ক পরিষ্কার করানো হয়। একই সঙ্গে ট্রাকে বালু পরিবহনের ক্ষেত্রে ত্রিপল ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায় ৭ হাজার টাকা

প্রকাশের সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬