Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, সন্ত্রাস ও টেন্ডারবাজি করতে দেওয়া হবে না : এমপি হারুন

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 140

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ বলেন, “রাজবাড়ী-২ আসনে কোনোভাবেই মাদক, সন্ত্রাস ও টেন্ডারবাজি সহ্য করা হবে না। যত বাধাই আসুক, সত্যকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে এবং মিথ্যাকে বিতাড়িত করতে হবে।” তিনি প্রশাসনের সকল দপ্তর প্রধানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইসলামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবনির্বাচিত এমপির সঙ্গে বিভিন্ন দপ্তর প্রধানদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং এলাকার উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদক, সন্ত্রাস ও টেন্ডারবাজি করতে দেওয়া হবে না : এমপি হারুন

প্রকাশের সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬