Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে এমপি আবু তালিবের শুভেচ্ছা বিনিময়

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 152

ঝিনাইদহের কালীগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য মাওলানা আবু তালিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খান আল আমীন, শাহজাহান আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সংগঠনের কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে আয়োজকরা জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে এমপি আবু তালিবের শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬