Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাজবাড়ীতে জাহিদ ফকির হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 269

রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধের জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুল (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী শহরের কিশলয় স্কুলের সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রাতুল ও তার সহযোগীরা জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (নং-১৯) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

র‌্যাবের তথ্যমতে, ২১ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪ এর সহযোগিতায় ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাতুল রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মাইছাঘাটা এলাকার রাজুর ছেলে বলে জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জাহিদ ফকির হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬