সান শাইন স্কুলের পুরস্কার বিতরণী

- প্রকাশের সময় : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 201

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর সান শাইন স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার লেখক ও কবি আজিজা খানম।
সভাপতিত্ব করেন সান শাইন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক জেলা ভিডিপি কর্মকর্তা আব্দুল হাছিম জিহাদ মিয়া। বিশিষ্ট সমাজসেবক শফিউল ইসলাম ঝন্টু খান, সাবেক বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম খান,বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি লেখক ও কবি আতাউর রহমান ও মার্স একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শুভ্র নন্দী।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ শিক্ষাই জাতির অগ্রগতি সমৃদ্ধির মূল চালিকাশক্তি এর নানা দিক প্রেক্ষিত উল্লেখ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর বিভাজন ভুলে গিয়ে সবাইকে মানুষ হিসেবে গণ্য করে শিক্ষিত সমাজ ও জাতি গঠনে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন।প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান খান তার বক্তব্যে প্রতিষ্ঠা কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির সাফল্য তুলে ধরেন। এ বিষয়ে তথ্য সরবরাহ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,নুরুন্নাহার বেগম।
শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরিশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন মশিউর আলম খান।

























