Dhaka ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
- সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময়ে রাজবাড়ী-১ আসনের বিএনপি প্রার্থী খৈয়ম

রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতি যশ অনেক উপরে উঠবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146

 রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতি যশ অনেক অনেক উপরে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার সকালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সকলে মিলে একটা সুষ্ঠু পরিবেশ একই চিন্তার জায়গা তৈরি করে থাকতে পারি কীনা, এটাই গুরুত্বপূর্ণ। গত ২০ বছরে রাজনৈতিক কারণে সম্পর্কের জায়গাটা নেই। আমরা যে রাজনৈতিক চিন্তা ধারার হইনা কেন, আমরা যেন একসাথে সুস্থ সাংস্কৃতিক চর্চা করতে পারি। সাংস্কৃতিক অঙ্গনের মধ্যেই আর্থ সামাজিক বিষয়টি জড়িত। বাংলাদেশের অনেক জায়গায় ‘রাজবাড়ী’ জেলাকে চেনে না। রাজবাড়ীকে চেনাতে হবে, জানাতে হবে। বিশ্বের দরবারে পরিচিত করতে হবে। আমাদের পশ্চাদপদতার মাত্রা কতখানি, সেটাও বুঝতে হবে। নতুন ডাইমেনশনে আপনাকে ভাবতে হবে। নিউ ডাইমেনশনে না ভাবলে কিছু করতে পারবেন না। নতুন ধরনের চিন্তা, সমকালীন বিশ্বের সাথে রাজবাড়ীকে যুক্ত করতে হলে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনীতি সবকিছু উন্নয়ন করতে হবে। আমরা আলোকিত রাজবাড়ী দেখতে চাই।
তিনি বলেন, রাজবাড়ী সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল (আরএসডিসি) নামে একটি ফর্মূলার কথা ভেবেছি। এই কাউন্সিলের অধীনে অনেকগুলো সাব কাউন্সিল থাকবে। তার মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়টিও রয়েছে। রাজবাড়ীতে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অবস্থা খুবই নাজুক। এই কাউন্সিলের মাধ্যমে দুটি বিভাগের উন্নয়ন করা হবে। রাজবাড়ী শহরের আজাদী ময়দানের জায়গাটিকে ঢেলে সাজানো হবে। সকলে মিলে একসাথে কাজ করলে রাজবাড়ী জেলার সাংস্কৃতিক অঙ্গনের যশ খ্যাতি অনেক উপরে উঠবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি খোকন মাহমুদ। বক্তৃতা করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সুহৃদ সমাবেশের সদ্য বিদায়ী সভাপতি কমল কান্তি সরকার, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

- সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময়ে রাজবাড়ী-১ আসনের বিএনপি প্রার্থী খৈয়ম

রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতি যশ অনেক উপরে উঠবে

প্রকাশের সময় : ০৬:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬