রাজবাড়ী কিন্ডার গার্টেনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- প্রকাশের সময় : ০৪:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 150
রাজবাড়ীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজবাড়ী কিন্ডার গার্টেনে বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, বিশ্ব ভরা প্রাণ এর সভাপতি আতাউর রহমান, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, শিক্ষক ফারহানা মিনি, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, মুক্ত আনন্দ সংগঠনের সাধারণ সম্পাদক অজয় দাশ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও কবিতা পরিবেশন করে।
























