Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 332

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আট দফা দাবিতে  জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।  বিকেলে জেলা প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান এই স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় জেলা প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের সমন্বয় পরিষদের সমন্বয়কারী আরিফুল ইসলাম আরিফ, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ, সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ, সহসভাপতি ছিদ্দিক সরদার, আলীপুর প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শেখ, মিজানপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি ফরিদ মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল শেখ, দাদশী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি খালেক মন্ডল, সাধারণ সম্পাদক পাকু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আট দফা সুপারিশগুলো হলো, ভোট কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশে সহযোগিতা করা,  প্রতিটি কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ারসহ নির্বাচনে ব্যবহার সামগ্রী সহায়ক উপকরণের ব্যবস্থা করা, নির্বাচন চলাকালীন সময়ে যানবাহনে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরায় বাধা না দেওয়া, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেইলবেল এর ব্যবস্থা করা, প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষ হতে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া, নির্বাচন বিষয়ক তথ্য সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করে প্রকাশ করা, নির্বাচনের দায়িত্বের সংশ্লিষ্ট সকলকে প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করা ও নির্বাচনী সকল কর্মসূচি প্রতিবন্ধীবান্ধব করা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে স্মারকলিপি

প্রকাশের সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬