Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা রয়েছে : আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 136

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জন্য এখনও জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ বলেছেন, আমরা এখনও প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে।

শুক্রবার রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই ৩০টি আসনের বিষয়ে বলে আসছে। এখনও তাই রয়েছে। এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তনে এসেছে তাই আসন বৃদ্ধির জন্য জোটের লিয়াজু কমিটিতে আলোচনা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছেন। সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনও আলোচনার দুয়ার খোলা রয়েছে। আমরা আশা করছি, তারা জোটে ফিরবেন এবং আমরা একসঙ্গে নির্বাচনী বৈতরণী পাড়ি দেব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা রয়েছে : আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ১১:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬